গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে ৩শ এতিম ও দুস্থ শিশুকে ইফতার করালো কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশন

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনের অর্থায়নে সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক অঞ্চলে বসবাসকারী এতিম ও দুস্থ শিশুদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শাহ্ ইউসুফ হাফিজিয়া মাদ্রাসায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রায় ৩ শতাধিক এতিম ও দুস্থ শিশু ইফতার মাহফিলে অংশ নেয়। উপজেলার ইসলামপুর, বলদিয়া, বাবুরহাট, শিংঝাড় ও চৌধুরী বাজার এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ও দায়িত্বে থাকা শিক্ষকরাও এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন-       রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

প্রোগ্রামটির সার্বিক দায়িত্বে থাকা ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান জানান, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংগঠনটি আমেরিকা প্রবাসাীদের সংগঠন কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে তারা করোনাকালীন সময়ে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং করোনা বিস্তার রোধে বিভিন্ন সরকারি দপ্তরের সাথে যৌথভাবে মাঠপর্যায়ে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষগুলোকে অগ্রসর করাতে এই আয়োজন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…