গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আত্রাইয়ে রূপসী নওগাঁর ঈদ উপহার পেল একশ পরিবার

Link Copied!

ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের ন্যায় এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত একশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রতি পরিবারের জন্য লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, সুগন্ধি চাউল ১কেজি, গুড়া দুধ ১ প্যাকেট এবং ৫০০ গ্রাম তৈল রূপসী নওগাঁর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।

আরও পড়ুন-       পাট আমাদের সোনালী স্বপ্ন দেখাচ্ছেঃ বাণিজ্যমন্ত্রী

এই সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, রূপসী নওগাঁর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাঈম সরদার, রূপসী নওগাঁর উপদেষ্টা ফিরোজ হোসেন, সদস্য জাহিদ হাসান সহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৬ সালে কিছু উদ্যোমী মানুষের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও অর্থের কারণে সম্ভব হয়ে ওঠে না। তারপরও সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…