গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পলাশবাড়ীতে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে ৪০ বোতল ফেন্সিডিল সহ একজন বোরকা পড়া ছদ্দবেশী নারী মাদককারবারি কে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনায় পলাশবাড়ী থানা কে মাদক মুক্ত রাখার লক্ষে নিয়মিত অভিযানে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে থানার এসআই (নিঃ) আব্দুল মোত্তালেব প্রধান এর নেতৃত্বে সোমবার (১৭ এপ্রিল) সকালে পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কের উপর গাড়ী গাড়ী তল্লাশি চালিয়ে যাত্রীবাহী বেস্ট ওয়ান বাস থেকে নারী মাদক কারবারি মঞ্জুয়ারা বেগম (৪৪) কে গ্রেফতার করে। এসময় তাঁর নিকট হতে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন-       মদনে পল্লী বিদ্যুতের লোডশেডিং এর প্রতিকার চেয়ে যুবকের খোলা চিঠি

গ্রেফতারকৃত নারী মঞ্জুয়ারা বেগম বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর তরফদারপাড়ার মোঃ মাহাতাব উদ্দিন ও মাহমুদা বিবি’র মেয়ে এবং ঐগ্রামের রইছুল আজম খাঁ’র স্ত্রী।

এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…