গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

Link Copied!

ঠাকুরগাঁওয়ে টয়লেটের রিং স্লাব বসাতে গিয়ে মাটি ধসে লক্ষণ চন্দ্র পাল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুর ৩ টার সময় পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার ৯নং সাতর ইউনিয়নের দক্ষিন দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল ১১টা থেকে ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং বসাচ্ছিলেন। এসময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসার পর লক্ষণের ওপর মাটি ধসে পড়ে। তার সাথে থাকা নারায়ন চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লক্ষণের মৃতদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…