গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রমনা থানার মামলায় শামসুজ্জামান গ্রেপ্তার, নেওয়া হয়েছে আদালতে

Link Copied!

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে সাভার থেকে তুলে নেওয়ার দীর্ঘ সময় পর গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে তাকে আদালতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে দৈনিক প্রথম আলোর সেই প্রতিবেদক শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মোঃ শহিদুল্লাহ

তিনি জানান, গতকাল (বুধবার) রাতে ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। কিছুক্ষণ পর তাকে আদালতে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এর আগে গতকাল ভোর ৪টায় সাভারের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় শামসুজ্জামানকে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

জানা গেছে, এর আগে স্বাধীনতা দিবসে করা একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় আরেকটি মামলা দায়ের হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া (৩৬)।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…