আজ ৭ মার্চ (১৪ শাবান ১৪৪৪ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং এর অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৬ মার্চ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার (৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে ডিএমপি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


