গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার

Link Copied!

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের ৩ দিন পর ফাতেমা খাতুন নামে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের একটি ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ফাতেমা বিনোদধর্মপুর গ্রামের মৃত মমিন উল্যার স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনদিন আগে বৃদ্ধা ফাতেমা বেগম পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য ঘর থেকে বের হয়।

এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার লাশ দেখতে পায় বাড়ির লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…