গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জাহাজ ভিড়তে না দেওয়ায় ঢাকার দূতকে তলব মস্কোর

Link Copied!

মার্কিন নিষেধাজ্ঞা থাকায় উরসা মেজর নামে রাশিয়ার জাহাজ বাংলাদেশের মোংলা বন্দরে ভিড়তে না দেয়ায় মস্কোতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। জাহাজ ভিড়তে না দেয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্ভাবনাময় বিভিন্ন সহযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।- রয়টার্স

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করা হয়।

তলবের কারণ হিসেবে উরসা মেজরসহ রুশ জাহাজগুলোকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেয়ার ঢাকার সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে চেয়ারম্যান ইউছুফ ছৈয়ালসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানায়, ঢাকার নেয়া পদক্ষেপটি ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। এটি সম্ভাবনাময় বিভিন্ন সহযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে।

ইউক্রেন সংকট শুরুর পর রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার একটি জাহাজে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম পাঠায় দেশটি।

এ জাহাজটি বঙ্গপোসাগরে ভেসে বেড়াচ্ছে এখনও। তাৎক্ষনিক জাহাজের অবস্থান শনাক্ত করতে গিয়ে গ্লোবাল শিপ ট্র্যাকিং ইন্টিলিজেন্স মেরিন ট্রাফিক ওয়েবসাইট থেকে ২১ ফেব্রুয়ারি রাতে সর্বশেষ এ তথ্য জানা গেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…