গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

জে এম আলী নয়ন
February 21, 2023 4:00 pm
Link Copied!

আজ রক্তে রাঙানো সেই মহান ২১ ফেব্রুয়ারি, ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির জাতীয় চেতনার ও প্রতিবাদের প্রথম দিন। শহীদদের সেদিনের আত্মত্যাগ পরে স্বাধীনতা অর্জনের প্রেরণা জুগিয়েছিল। সেই প্রেরণাকে কাজে লাগিয়ে বাঙালি জাতি ‘৭১-এর নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রতিবছরের মতো এবারও শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে প্রভাতফেরিতে অংশ নিতে বের হন হাজার হাজার মানুষ। দিবস উপলক্ষে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেওয়ার পর দলীয় নেতাদের নিয়ে শহিদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

আরও পড়ুন-    যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনের পরোয়া করেন না শেখ হাসিনাঃ কাদের

এরপর তিন বাহিনীর প্রধানদের মধ্যে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান শহিদ বেদীতে ফুল দেন।

ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকরাও ফুল নিয়ে হাজির হন শহিদ মিনারে। শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্য, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারা।

এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সকাল ৭ টায় পলাশী মোড়ে জমায়েত শেষে প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহিদমিনারে। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী, ঢাকা মহানগর নেতা খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী, শাহজাহান কবীর, জাকির হোসেন, রুখসানা আফরোজ আশা, আনোয়ারুল ইসলাম।

এদিকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সকাল সাড়ে ৮ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক শোভন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়, সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ।

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সংগঠনের সহ-সভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুন তাজু ও শোভন রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন