গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গুলশান বহুতল ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণেঃ ফায়ার সার্ভিসের ডিজি

Link Copied!

ঢাকা: রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে বহুতল আবাসিক ভবনে লাগা আগুন রাত ১১টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। এসময় ভবনের ভেতর থেকে ২২ জনকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিজি।

মাইন উদ্দিন বলেন, ‘আমাদের ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা এখন উদ্ধার অভিযান পরিচালনা করছি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনী মিলে উদ্ধার কাজ পরিচালনা করছি। আমরা ২২ জনকে জীবিত উদ্ধার করেছি। এর মধ্যে একজন নবজাতক রয়েছে।’ আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগার বিষয়ে তিনি বলেন, ‘এখানে পানির ব্যবস্থা ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে।’

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

মাইন উদ্দিন বলেন, উৎসুক জনতার কারণে আমাদের কাজ করতে খুব কষ্ট হয়েছে। উৎসুক জনতা আমাদের অনেক কষ্ট দিয়েছেন। মানুষের কারণে রাস্তায় অনেক ভিড় ছিল

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

এদিকে আগুনের ঘটনায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া লাফিয়ে পড়া আহত আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষে থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক নবজাতকসহ ১৭ জন নারী রয়েছে।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আগুন ভবনের সাত তলায় ধরলেও তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার কিংবা ক্যাবল পুড়ে ধোঁয়া ছড়িয়ে গেছে ভবনের বিভিন্ন ফ্লোরে। এ কারণে ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযান পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…