গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নির্বাচন হবে সংবিধান অনুযায়ীঃ নবনির্বাচিত রাষ্ট্রপতি

Link Copied!

‘সংঘাত নয়, সংযত আচরণের মধ্যে দিয়ে দেশ গড়ার কাজ করতে হবে’ মন্তব্য করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অর্পিত দায়িত্ব পালনে পিছপা হবো না। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আল্লাহ্ যদি আমাকে জীবন দেয় সেই নির্বাচন (আগামী নির্বাচন) পর্যন্ত, আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। এটাই আমার চরম প্রত্যাশা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেলে মোঃ সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশার (সিইসি) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে হয়েছে।

আরও পড়ুন-    পুনরায় চালু হলো হাবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বলেন, রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল। তিনি (শেখ হাসিনা) দলের পক্ষ থেকে বিচার বিশ্লেষণ করে আমাকে মনোনীত করেন বলে জানান। তার আগে আমাকে কিছু বলেননি। সিনিয়র নেতাদের কিছু বলেছিলেন কি না আমার জানা নেই। আমি আঁচ করতে পারিনি। আঁচ করার সুযোগও দেননি। আমি মহামান্য রাষ্ট্রপতি হবো ‘টু বি ভেরি ফ্রাংক’ এটা ভাবতে পারিনি। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিরোধী দলগুলোকে পরামর্শ দেয়ার আহ্বান জানিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, আমি সব সরকারবিরোধী দলকে আহ্বান জানাবো- আপনারা আসেন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন। সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, সরকারের কাছে বলবেন। তারপর সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে একোমোডেশন করতে, জনগণের রায়কে সঠিক ভাবে প্রতিফলন হওয়ার পথে যাতে কোনোরকম অন্তরায় না থাকে, কোনোরকম প্রশ্ন না হয় সেভাবেই যেন নির্বাচনটি হয়।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত শতাধিক

দেশের মালিক জনগণ উল্লেখ করে নতুন সাহাবুদ্দিন চুপ্পু বলেন, দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে, সামনে জাতীয় নির্বাচন। আমাদের সংবিধান অনুযায়ী জনগণই এ রাষ্ট্রের মালিক। সংবিধানের ৭ ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে দেশের মালিক জনগণ। তাহলে জনগণে এগিয়ে আসতে হবে। নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে।

এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতি হিসেবে সংবিধানে বিধিবদ্ধ নিয়মের মধ্যে খুবই কম সুযোগ, সেখানে আছে- রাষ্ট্রীয় কোনো এক্সিকিউটিভ ওয়ার্কে হস্তক্ষেপ করা। রাষ্ট্রপতি একটা ঐক্যের প্রতীক এবং সেই ঐক্যের প্রতীক হিসেবে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন না হয়। কোনো রকম হস্তক্ষেপ যেন না হয়। প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচনে যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে, সেটা একজন রাষ্ট্রপতি দেখেন। বলতে গেলে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আরও পড়ুন-   নেই খেলার মাঠ ও পার্ক: বাধাগ্রস্ত শিশুদের স্বাভাবিক বিকাশ 

আগামীতে জনগণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলকে নির্বাচিত করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে সাহাবুদ্দিন চুপ্পু বলেন, লক্ষ্য রাখতে হবে, আমার সবচেয়ে বড় আকাঙ্খা, যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার এই আকাঙ্খা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। যে সরকার বা যাকে নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয়। যেহেতু স্বাধীনতা এনেছে বীর মুক্তিযোদ্ধারা, দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই। এটাই আমার চরম আকাঙ্খা। জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে এখনো যারা বলছে- অংশগ্রহণ করবো না, তাদের তো কোনো অপশন নেই, নির্বাচনে অংশগ্রহণ না করা ছাড়া। তারা যে কেয়ারটেকার সরকারের কথা বলছে, আমাদের সংবিধানে সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার তো কোনো সুযোগ নেই। আমি রাষ্ট্রপ্রধান হিসেবে মনে করি যে, উই উইল হ্যাভ টু অ্যাপ্লাই কনস্টিটিউশন।

আরও পড়ুন-    ঢাকায় বিশ্বব্যাংকের এমডি

তিনি আরো বলেন, এখন আমাদের কাছে সংবিধানের যে রূপ আছে সেই রূপ, সেই আঙ্গিকেই, সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবে নির্বাচন হবে। জনগণ সরকারের মালিক, তাহলে কী করতে হবে, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে হবে। একটি মাত্র জিনিস নিশ্চিত করতে হবে- সেটা হলো নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন শঙ্কামুক্ত নির্বাচন, অধিকসংখ্যক ভোটারদের উপস্থিতি, এগুলো নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন করা উইথইন দিস কনস্টিটিউশন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রশংসা করে সাহাবুদ্দিন চুপ্পু বলেন, এই ১৪ বছর সরকারের ধারাবাহিকতা রয়েছে। ১৪ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা চলছে। একটি উন্নয়নের মাইলফলক এখন বাংলাদেশ। এখন সমগ্র বিশ্বে বাংলাদেশের পরিচিতি একটি উন্নয়নশীল দেশ হিসেবে। সেই ধারাবাহিকতা যেন বজায় রাখে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…