গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ডুবে গেছে সিমেন্টবাহী লাইটারেজ জাহাজ

Link Copied!
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সিমেন্ট ক্লিঙ্কার বোঝাই করে ঢাকায় যাওয়ার পথে আরেক জাহাজকে ধাক্কা দিয়ে মেঘনা নদীর  বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে গেছে ‘এমভি রোকনুর-১’ নামের একটি লাইটার জাহাজ।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুরের চরগজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিক সাঁতরে ধাক্কা লাগা অন্য জাহাজে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।
ডুবে যাওয়া জাহাজটি রোকনুর নেভিগেশন লিমিটেডের বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘন কুয়াশার কারণে চরগজারিয়া এলাকায় মূল চ্যানেলে রোকনুর-১ জাহাজটি ডুবেছে। ওই স্থানে নতুন কোনো দুর্ঘটনা এড়াতে ইতোমধ্যে লাইট বয়া স্থাপন করেছে বিআইডব্লিউটিএ। জাহাজটি প্রিমিয়ার সিমেন্টের ক্লিঙ্কার নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএর চট্টগ্রামের যুগ্ম পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মো. সবুর খান বলেন, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে রোকনুর-১ লাইটার জাহাজটি প্রায় এক হাজার ৭৫০ টন সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে ঢাকায় যাচ্ছিল। চরগজারিয়া চ্যানেলে ঘন কুয়াশার কারণে নোঙর করা এমভি প্রগতি গ্রিন লাইন-১ নামের জাহাজের ক্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে চেইনের সঙ্গে আটকে যায়। এতে রোকনুর-১ এর তলা ফেটে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।
জাহাজটিতে ১৩ জন নাবিক ও কর্মচারী ছিল। তারা সাঁতার কেটে প্রগতি গ্রিন-১ এর উঠে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে প্রগতি গ্রিন-১ এর মূল জাহাজের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, ভাটার সময় ডুবন্ত জাহাজটি সামান্য দেখা গেলেও জোয়ারের সময় একেবারে দেখা যাচ্ছে না। তাই চরগজারিয়া চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি একটি লাইট বয়া স্থাপন করা হয়েছে।
শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…