গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে মীর মার্কেটে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি

Link Copied!

লক্ষ্মীপুর সদরে একরাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৩ দোকান থেকে প্রায় নগদ দেড় লক্ষ টাকা লুটে নিয়েছে চোর চক্র।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বেলায়েত উল্লাহ সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর-আগে বুধবার রাতে ভবানীগঞ্জ চৌরাস্তা মীর সুপার মার্কেটের একটি কসমেটিকস দোকান ও দুইটি জুতার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর চক্র দোকানগুলোর টিনের চালা কেটে এ বাহির থেকে ভিতরে প্রবেশ করে।

খাদিজা কসমেটিকস অ্যান্ড গিফট কর্ণার
স্বত্বাধিকারী মামুন হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। সকালে দোকানে এসে দেখি সকল মালামাল এলোমেলো। দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়।

মোহনা সুজ স্বত্বাধিকারী মো. আব্দুল মান্নান বলেন, তার দোকান থেকে নগদ ৯ হাজার নিয়ে গেছে।

মাহাদী সুজের স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, তার দোকান থেকেও প্রায় নগদ সাড়ে ৬ হাজার লুটে নেয় চোর চক্র।

চৌরাস্তা মার্চেন্টস কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা একটি জরুরি সভা ডেকেছি। এ বিষয়ে আইনী প্রদেক্ষপ নেওয়া হবে।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল হাসান রনি জানান, খবর পেয়ে মীর সুপার মার্কেট পরিদর্শন করছি। পুলিশকে আমরা এ চোর চক্র চিহ্নিত করতে সহয়তা করবো।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ