গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬.৩

Link Copied!

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সঙ্গে পৌষের হাড় কাঁপানো শীতে নাকাল মানুষ। একই দিন সকাল ৬টায় তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার রকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছু দিন ধরে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকা পুরো কুয়াশাচ্ছন্ন। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। প্রচণ্ড কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলছে না।

আরও পড়ুন-    

এদিকে, তীব্র শীতে কাঁপছে দেশ। মধ্যাঞ্চলে কিছুটা কম হলেও শীতে কাঁপছে উত্তর ও পশ্চিমাঞ্চল। তাপমাত্রা ওঠানামা করছে ১০ ডিগ্রির ঘরে।

বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে কয়েকদিন ধরে দুপুর গড়ালেও সূর্যের দেখা মিলছে না। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সবচেয়ে কম। সকাল থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু জনজীবন।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে উত্তরের কয়েক জেলায়। হাড়কাঁপানো ঠান্ডার কারণে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…