গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বড়াইগ্রামে হাতকড়া পরা ও পা বাঁধা যুবকের মৃতদেহ উদ্ধার

Link Copied!

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের বিলের মধ্যে হাত কড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারী) সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন-    উলিপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুড় হয়ে পড়ে ছিলো। তার দু’হাত পেছনে এবং তা হাতকড়া দিয়ে আটকানো ছিলো। এছাড়া দু’পা রশি দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হাতকড়া ও মৃতদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে লাশ সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ