লক্ষ্মীপুর আল-কারীম ইসলামী একাডেমীর নতুন শ্রেণীতে উর্ত্তীণ শিশু শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ৬নং ওয়ার্ড সোনালী কলোনীস্থ একাডেমিক ভবনের হল রুমে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এ ছবক দেয়া হয়।
এতে শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা ইউনুস আল মানসুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আক্তার হোসেন, সাংবাদিক মো. রাকিব হোসাইন রনি প্রমূখ।
ছবক ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্ধ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


