গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়নের ৫নং ওয়ার্ড দরগা পাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী শফিকুল ইসলামের বাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়ায় পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে আজ রবিবার (৮ জানুয়ারী) সকালে নগদ অর্থ, শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করেন ও ঘটনা স্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।

আরও পড়ুন-    মদনে মামা-ভাগ্নের সংঘর্ষে আহত ১২

এসময় সাথে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম আব্দুল্লাহবিন শফিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউকসহ ইউপি সদস্য বৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ, গতরাতে রাখালবুরুজ ইউনিয়নের ৫নং ওয়ার্ড দরগা পাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী শফিকুল ইসলামের বাড়ি অগ্নিকান্ডে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…