গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুর সড়কে তিন ট্রাক্টারের প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর

Link Copied!

লক্ষ্মীপুরে সড়কে অবৈধ তিনটি ট্রাক্টার নিজেদের মধ্যে প্রতিযোগিত দিতে গিয়ে চাপা দিয়ে রাফি (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার যাদৈয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরপর পালিয়ে যায় ঘাতক ওই তিনটি ট্রাক্টার।

নিহত শিশু রাফি এই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার জকসিন বাজার সংলগ্ন যাদৈয়া এলাকায় সকালে সড়কের পাশে ঘর থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি শিশু রাফি। এসময় ওই সড়ক দিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে আসছিলো তিনটি অবৈধ মাটিবাহী ট্রাক্ট্রার। গতিশীল ট্রাক্টার ঘটনাস্থলে পৌঁছে শিশু রাফিকে চাপা দিলে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এদিকে ঘটনার পরপর মান্দারি ইউনিয়নের দিকে পালিয়ে যায় ঘাতক তিনটি ট্রাক্টার। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…