গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

Link Copied!

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় হেলিকপ্টারের পাখার একটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় ভল্লবপুর গ্রামে জমিতে মাটি কাটার সময় এটি পাওয়া যায়। এনিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়।

স্থানীয়দের ধারণা, এটি মুক্তিযুদ্ধকালীন বা ২য় বিশ্বযুদ্ধের বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে। এদিকে স্থানীয় মা ব্রিকসের কর্মচারী মুরাদ হোসেন উদ্ধার হওয়া পাখাটি ১ হাজার ৬০০ টাকায় ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আফজাল হোসেন জানিয়েছেন, উদ্ধার হওয়া পাখাটি তারা দেখেছেন। রোটারসহ পাখার একাংশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে ইটভাটার জন্য মাটি কাটার সময় এটি উদ্ধার করা হয়। পরে ইটভাটার লোকজন তা নিয়ে গেছে। পাখাটি ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করছেন তারা।

অন্যদিকে পাখাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে মা ব্রিকসের মালিক খোরশেদ আলম সুমন জানান, উদ্ধার হওয়া পাখাটি তার হেফাজতে রয়েছে। অফিস চলাকালীন সময় সেটি প্রশাসনকে বুঝিয়ে দেবেন বলেও জানান তিনি।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, উদ্ধার হওয়া পাখাটির বিষয়ে শুনেছি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন এই জনপ্রতিনিধি।

লক্ষ্মীপুর সদরের ইউএনও ইমরান হোসেন জানান, তিনি ঘটনাটি জেনেছেন। থানার ওসিকে হেলিকপ্টারের পাখাটি উদ্ধারের জন্য বলা হবে বলে জানিয়েছেন ইউএনও।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…