গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

Link Copied!

লক্ষ্মীপুরের রামগতিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে তাদের মৃত্যু হয়।

নিহত আলাউদ্দিন চরপোড়াগাছা ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে ও অপর নিহত আকবর চরআলগী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনাস্থলে আলাউদ্দিন ও আলী আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। বেলা ১১টার দিকে কয়েক মিনিট আগে ও পরে দুজনেই মারা যান।

মোটরসাইকেলযোগে একজন আজাদনগর থেকে আসার পথে, অন্যজন আলেকজান্ডার বাজার থেকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…