মহান বিজয় দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্তসহ ৩’শ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসন। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমির মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় সংসদ সদস্যের পক্ষ থেকে অসুস্থ্য ৬ মুক্তিযোদ্ধা কে নগদ ২০ হাজার টাকা করেও দেয়া হয়েছে। পরে সরকারি হাসপাতাল সংলগ্ন নির্মিত শ্রদ্ধার্ঘ্য বেদিতে ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন সংসদ সদস্য।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মরণে স্থাপিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন, সাংসদ এডঃ নুর উদ্দিন চৌধুরীসহ উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়ার, ইউএনও, সহকারি কমিশনার, ওসি, সরকারি কর্মকর্তারা, প্রেসক্লাব, আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ বীর মুক্তিযোদ্ধা হারিস মাহমুদ, আমানত উল্যা, আবুল হোসেন খান, তাজল ইসলাম, লুতফুর রহমান, আবদুল মতিনকে নগদ ২০ হাজার টাকা করে দেয়া হয়। একই সঙ্গে খেতাবপ্রাপ্ত ২৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও মরহুমের পরিবারকে সম্মানী প্রদান করেন উপজেলা প্রশাসন।।
সংসদ সদস্য এডঃ নয়ন বলেন, -মুক্তিযুদ্ধের অপসক্তি রুখে দাড়াতে হবে। ২৪ ডিসেম্বর আ’লীগের কেন্দ্রীয় সম্মেলনের সুযোগে সেইদিন জামায়াতের বিক্ষোভ মিছিলের (নাশকতা) ডাক দিয়েছে। তা প্রতিহত করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান তিনি। সুতরাং বিএনপি ও জামায়াতের নেতারা এ রাস্তা বাদ দিয়ে সুস্থ ধারায় ফিরে আসেন। আগামী ২৪ সালের নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে নৌকার বিজয় হবে। কেমনে হবে- তখন উনারা দেখবেন। মির্জা ফখরুলের সাথে রায়পুরের ওই নেতাদের (যারা রায়পুরের বামনী ইউপিতে আ’লীগ অফিস ভাংচুর, ককটেল বিষ্ফোরন, অগ্নিসংযোগ করেছে) দেখতে চাই বলে ওসিকে নির্দেশনা দেন সংসদ সদস্য।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ছাড়াও অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, সিনিয়র সহসভাপতি হাজি ইসমাইল খোকন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারি কমিশনার ভূমি রাসেল ইকবাল ও থানার ওসি সিপন বড়ুয়া ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান।


