গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

৩০ ডিসেম্বর গণমিছিল ও সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

Link Copied!

সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী ৩০ ডিসেম্বরকে কালো দিন বিবেচনায় নিয়ে সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

এসময় মান্না আরও বলেন, গণতন্ত্র মঞ্চ অতীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে। তাই ঢাকায় কেন্দ্রীয়ভাবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব এবং এখান থেকে গণমিছিল শুরু করব।

আরও পড়ুন-    গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সরকার পতনের দাবিতে লাগাতার কর্মসূচি দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, এখন পর্যন্ত লাগাতার কর্মসূচিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানানো হবে।

তিনি বলেন, শুধু আমরা গণতন্ত্র মঞ্চ নই, আজকে আরও অনেক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে যেতে ধারাবাহিকভাবে কর্মসূচি দেবে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…