গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. 20bet
  2. best online casino
  3. boomerang
  4. casino
  5. casumo
  6. just casino
  7. legiano
  8. luxury casino
  9. review
  10. skycrown
  11. spinbetter
  12. spinight
  13. tsars
  14. অনিয়ম
  15. অন্যান্য
  16. অর্থ ও বাণিজ্য
  17. আইন-বিচার
  18. আন্তর্জাতিক
  19. আবহাওয়া
  20. কৃষি ও প্রকৃতি
  21. খেলাধুলা
  22. গণমাধ্যম
  23. চাকরি
  24. জাতীয়
  25. ধর্ম
  26. নির্বাচন
  27. প্রবাসের খবর
  28. ফিচার
  29. বিজ্ঞান ও প্রযুক্তি
  30. বিনোদন
  31. বিশেষ প্রতিবেদন
  32. রাজনীতি
  33. শিক্ষাঙ্গন
  34. শেখ হাসিনার পতন
  35. সম্পাদকীয়
  36. সারাদেশ
  37. স্বাস্থ্য
  38. হট আপ নিউজ
  39. হট এক্সলুসিভ
  40. হাই লাইটস

ওষুধ আইনের খসড়া অনুমোদন: লাইসেন্স ছাড়া আমদানিতে ১০ বছরের জেল

জে এম আলী নয়ন
August 11, 2022 4:10 pm
  • মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

    সাংবাদিকদের ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

Link Copied!

শীর্ষ খবরঃ

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান মন্ত্রিপরষদ সচিব।

আনোয়ারুল ইসলাম জানান,যদি কেউ লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি করে তাহলে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলেও্ একই রকম শাস্তি হবে। সচিব আরো জানান, ওষুধের দাম ও মান নিয়ে আইনে কিছু বলা হয়নি তবে নীতিমালা করে এগুলো নির্ধারণ করা হবে।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি সভার সভাপতিত্ব করেন।

সভায় কেন জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন ছিল সেটা যাতে মানুষকে পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়—এ জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে জাতীয় শিল্পনীতি-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে শক্তিশালী একটি শিল্প খাত গড়ে উঠবে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন