গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জালাল তালুকদারের দাফন সম্পন্ন

Link Copied!

কলাপাড়ায় রাষ্ট্র্রীয় মর্যাদায় লালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জালাল তালুকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ বুধবার (২ নভেম্বর) সকাল ১১টায় পৌন শহরের এতিমখানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রতি রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পরে পৌর শহরের এতিমখানা কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, কলাপাড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকস দলও এসময় সশস্ত্র সালাম প্রদান করেন।

আরও পড়ুন-  হিলিতে ধানক্ষেত থেকে ২টি মর্টার শেল উদ্ধার

জানাযা নামাজে কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র সদস্য, আইজীবী, পেশাজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমান্য বাক্তীবর্গ অংশগ্রহন করেন।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল চারটায় বার্ধক্য জনিত কারণে পৌর শহরের রহমতপুর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর। তিনি স্ত্রী, পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…