গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত চলল পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’

Link Copied!

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার নতুন রেলপথে ‘ট্র্যাক কার’ আজ প্রথমবার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ‘ট্র্যাক কার’টি গ্যাংকার নামেও পরিচিত।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় ভাঙ্গা পুরোনো স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে ট্র্যাক কারটি ছেড়ে এসে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর সংযোগ স্থলে পৌঁছায় বেলা সাড়ে ১২টায়।

আরও পড়ুন-  ‘টিকিট যার ভ্রমণ তার’ বাস্তবায়ন হলে রেলের অনিয়ম বন্ধ হবে

পদ্মা সেতু রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার চীনের তৈরি এই ‘ট্র্যাক কার’টি পরীক্ষামূলকভাবে চালিয়ে পর্যবেক্ষণ করা হলো। ভাঙ্গা থেকে এই ৩২ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার পাথরবিহীন এবং ২৮ কিলোমিটার পাথরসহ রেললাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

আরও জানায়, পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের টার্গেট রয়েছে আগামী জুনে। মাওয়া রেল স্টেশনের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ ও জাজিরা প্রান্তের পদ্মা রেল স্টেশনের কাজের অগ্রগতি ৭৭ ভাগের বেশি। তবে রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেললিঙ্ক প্রকল্প শেষ হবে ২০২৪ সালে।

বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু গত ২৫ জুন উদ্বোধনের পর দিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…