গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নবাবগঞ্জে গরু চোরের দায়ে গ্রেফতার- ৩ জন

Link Copied!
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুটি গরুসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গতকাল রবিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে চোরাই গরু বিক্রির ৬২ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো- উপজেলার নয়াপাড়া গ্রামের ছামাদের ছেলে আবুল কালাম (৪৫), আহম্মদ নগর গ্রামের আকরাম হোসেনের ছেলে বিদ্যুৎ (২৮) ও আন্দল গ্রামের এনামুল সরদারের ছেলে ইমরান সরদার (২৯)।

আরও পড়ুন-  খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি চোরাই গরু ও চোরাই গরু বিক্রয়ের ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। চোরাই গরু দুটির একটি ফ্রিজিয়ান ক্রস জাতের বাকনা গরু, যার অনুমান মূল্য ৭০ হাজার টাকা, অপরটি একটি দেশি জাতের গাভী গরু, যার অনুমান মূল্য ৪৬ হাজার টাকা।

তাদের বিরুদ্ধে একটি চুরির রুজু করা হয় এবং আজকে আসামিদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ