গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্টক করে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু

Link Copied!

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ষ্টোক করে একজন পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১ টার সময় তিনি হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ভারত ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বাংলাদেশে প্রবেশের সময় আকস্মিক ভাবে ষ্টোক করে মাটিয়ে লুটিয়ে পড়েন।

মৃত পাসপোর্টধারী ব্যক্তি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার তাছির উদ্দিনের ছেলে রয়েল ( ৪২)।

আরও পড়ুন-  মুসকিল লীগ থেকে বেকার সমাজঃ নিবন্ধন চায় ৮০ দল

এসময় তাকে দ্রুত উদ্ধার করে বাংলাদেশ ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোঃ হুমায়ন কবির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, গেলো ২৮ অক্টোবর রয়েল ভ্রমনের উদ্যোশ্যে হিলি চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশ করেন তিনি।আজকে দেশে ফিরে আসার সময় ভারত ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বাংলাদেশে প্রবেশের সময় আকস্মিক ভাবে ষ্টোক করে মাটিয়ে লুটিয়ে পড়েন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…