গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ব্যাতিক্রম গরম মসলার ঝাল চানাচুর বিক্রি করে চলে সংসার

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে এক ব্যাতিক্রম ধরনের ঝাল গরম মসলা চানাচুর ২৬ বছর ধরে উলিপুরের বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি করে চলছে সংসার।

সরেজমিন উপজেলার হাজি মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, সুরুজ মিয়া কবিতার সুরে বলতেছেন, “সুরুজ ভাইয়ের ঝাল চানাচুর, কলেজ রোড উলিপুর, গরম মসলায় ভরপুর আইলাভইউ চানাচুর”।

তিনি বলেন এ ব্যাতিক্রম ঝাল চানাচুর ২৬ বছর থেকে বিক্রি করে চলছে আমার সংসার। তার সংসারে দু’সন্তান রয়েছে। এ মসলাযুক্ত ঝাল চানাচুর বিক্রি করে তার আয় দিয়ে তাদের লেখা পড়া শিখিয়ে বিবাহে বন্ধনে আবদ্ধ করিয়ে তাদের ছেলে মেয়ে অর্থাৎ তার নাতি পুতি সহ সংসার চালিয়ে আসছেন।

আরও পড়ুন-  কুড়িগ্রামের তিস্তা পাড়ের মানুষের এ দুঃখের শেষ কোথায়?

চানাচুর বিক্রেতা সুরুজ মিয়া বলেন, আমার গরম মসলা যুক্ত ঝাল চানাচুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কেনার জন্য আসেন। এমন কি উপজেলার বাহিরে অর্ডার করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমি প্রতিদিন ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত গরম মসলা যুক্ত ঝাল চানাচুর বিক্রি করে থাকি। এ চানাচুর আমি বাড়িতে নিজেই তৈরি করি। কেজি প্রতি চানাচুরে আমার খরচ হয় ১১০ থেকে ১২০ টাকা। বাজারে আমার চানাচুর কেজি প্রতি বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকা। কেজি প্রতি লাভ হয় ৩০ থেকে ৪০ টাকা। দিনে লাভ হয় ৬০০ থেকে ৭০০ টাকা। আমি এ ভাবেই ২৬ বছর থেকে আমার সংসার চালিয়ে আসছি।

আরও পড়ুন-  পাকিস্তানের সেনা প্রধানের অবসরের ঘোষণা

চানাচুর ক্রেতাদের মধ্যে ফরিদা ইয়াছমিন, সঞ্জয়, প্রান কুমার, সমছের, আজাহার সহ আরও অনেক বলেন, আমরা অনেকদিন থেকে এ গরম মসলা যুক্ত ঝাল চানাচুর ক্রয় করে আসছি। এ চানাচুর খেতে অনেক সু-স্বাধ। একবার খেলে বারবার খেতে মন চায়। তারা আরও বলেন আমরা বাসার জন্য এ চানাচুর ক্রয় করে নিয়ে যাই। যা খেতে অনেক মজাদার বলে জানান তারা।

এ বিষয়ে মার্কেটের মালিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, সুরুজ ভাই বহু বছর যাবৎ এ গরম মসলা যুক্ত ঝাল চানাচুর বিক্রি করে আসছেন। তিনি উলিপুরের কয়েকটি জায়গায় এ চানাচুর বিক্রি করে থাকেন। জায়গা গুলো হলো হাজী মার্কেটের সামনে, উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজের সামনে, উলিপুর সরকারি কলেজের সামনে।

তিনি আরও বলেন- এ ঝাল চানাচুর ক্রয় করার জন্য এলাকার বিভিন্ন এলাকা থেকে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আসেন বলে জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…