গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কাউখালীতে কমিউনিটি পুলিশং ডে-২০২২ উদযাপন

Link Copied!

“কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।

তারই ধারাবাহিকতায় আজ ২৯ অক্টোবর (শনিবার) বাংলাদেশ পুলিশ পিরোজপুর জেলার কাউখালী থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২২ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ করের সঞ্চালনায়, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু সাইদ মিঞা মনু।

আরও পড়ুন-  বিএনপির সমাবেশঃ রংপুরে মাঠ ছাড়িয়ে সড়কে বিএনপি কর্মীরা

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল। ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। ২নং আমড়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। বক্তারা তাদের বক্তব্যে কমিউনিটি পুলিশিং ডে’র তাৎপর্য তুলে ধরেন।

এছাড়া উপস্থিত ছিলেন ২নং আমড়াজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ গুহ। সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশি বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…