গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মানুষ যাতে চাপে না পড়ে সে জন্যই লোডশেডিংঃ স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন- দেশের মানুষ যাতে অর্থনৈতিক চাপে না পড়ে সে জন্যই সাময়িক লোডশেডিং হচ্ছে।

আজ বুধবার (২৬ অক্টোবর০ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বহুমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লোডশেডিং নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে মন্তব্য করে জাহিদ মালেক বলেন, ‘তাদের (বিএনপি) সময়ে বিদ্যুৎ থাকত না, মাঝে মাঝে আসত। তারা অফিসে, ঘরে এবং কল-কারখানা কোথাও বিদ্যুৎ দিতে পারে নাই। অথচ, সাম্প্রতিক সময়ে যুদ্ধের কারণে সাময়িক সময়ের জন্য কয়েক ঘণ্টার লোডশেডিং নিয়ে রাজনীতি করছে।’

আরও পড়ুন-   ভারত নয়, ঋষি সুনাকের ‘শিকড়’ আসলে পাকিস্তানে!

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সব দেশেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে। ইউকেতে (যুক্তরাজ্য) এখন মানুষ খাবার বাঁচাতে দুই বেলা খাচ্ছে। কই আমাদের দেশে তো এ রকম হয়নি। দেশের মানুষ যাতে অর্থনৈতিক চাপে না পড়ে সে জন্য বিদ্যুতের কিছু লোডশেডিং হচ্ছে। এগুলো তো সাময়িক সমস্যা।’

বিএনপি-জামায়াত বর্তমান সরকারের কোনো উন্নয়নই চোখে দেখতে পায় না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে। তারা দেশের মানুষের কল্যাণের কথা ভেবে রাজনীতি করে না। ক্ষমতার লোভে তারা পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মারতেও দ্বিধা করে না। তারা সামান্য অজুহাতেই মানুষকে বিভ্রান্ত করতে চায়। সিলেটে বন্যার সময় তারা বন্যার্ত মানুষের জন্য কিচ্ছু করেনি।’

আরও পড়ুন-    ঋষি সুনাককে বিশ্বনেতাদের অভিনন্দন

জাহিদ মালেক বলেন, ‘বিএনপি-জামায়াতের মতো দেশ এখন কোনো অকার্যকর, ব্যর্থ ও দুর্নীতিতে পরপর চার বার চ্যাম্পিয়ন নয়। করোনার এত বড় ধাক্কার পরও বাংলাদেশের মানুষ অভাবে না খেয়ে নেই। দেশের মানুষকে খাবার বাঁচাতে দুবেলা খেতে হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভালো থাকা নিয়ে ভাবে, আর বিএনপি-জামাত দেশকে লুটেপুটে খাবার জন্য ক্ষমতায় যেতে চায়। এগুলো দেশের মানুষ বোঝে। আর বোঝে বলেই, দেশের মানুষ শেখ হাসিনার সাথেই আছে। দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় এনে সেটাই প্রমাণ করে দেবে।’

বর্তমান ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি বাড়ার পেছনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো হাত থাকে না। স্বাস্থ্য খাত চিকিৎসা দিতে পারে, কিন্তু মশা মারার কাজ স্বাস্থ্য খাতের নয়। ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ১ হাজার শয্যা থেকে ৫০০ এবং বিএসএমএমইউয়ের নতুন নির্মিত ফিল্ড হাসপাতালের ৪০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। আরও লাগলে বৃদ্ধি করা হবে। তবে মশা কমাতে হবে এবং একই সাথে দেশের মানুষকে মশা যাতে না কামড়াতে পারে সে বিষয়েও সচেতন থাকতে হবে। বাড়িতে রাতে ঘুমানোর আগে মশারি লাগিয়ে ঘুমাতে হবে এবং বাসাবাড়ি পরিচ্ছিন্ন রাখতে হবে।’

অনুষ্ঠান শুরুর আগে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউট ভবনে অবস্থিত বহুতল বহুমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…