গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ দু’জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ বাদী হয়ে আটকৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজ এলাকার একটি সড়কে অভিযান চালায়।

এ সময় ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি মােবাইল জব্দ করে পুলিশ। পরে তাদের ফুলবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- ভূরুঙ্গামারীতে হিরোইন ও ইয়াবাসহ আটক ৩

গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ীরা হলেন, উপজেলার চন্দ্রখানা গ্রামের আইয়ুব আলীর ছেলে আদম আলী (২২) এবং আব্দুল হাকিমের ছেলে হােসেন আলী (৩৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ীকে রোববার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হয়েছে। কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন