গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে হিরোইন ও ইয়াবাসহ আটক ৩

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবা টেবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) রাতে ৩ গ্রাম হিরোইন ও ৩৩ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আছমত উল্লাহর পুত্র আশরাফুল হক ওরফে চিনি (৪৮), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র মাসুদুর রহমান ছোটন (৩২) ও একই ইউনিয়নের ভোটহাট গ্রামের আব্দুল মান্নানের পুত্র রশিদুল হক রাজু (২০)।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামে ও শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটক তিনজনই পেশাদার মাদক ব‍্যাবসায়ী।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে গ্রেফতারকৃতদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ