গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রাজধানীঃ পানির দাবিতে বালতি-ঝাড়ু নিয়ে বিক্ষোভ

Link Copied!

রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে পানির দাবিতে আজ শনিবার (২২ অক্টোবর) সকালে বালতি-ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বিক্ষোভ চলাকালীন সময় ওয়াসার পানির গাড়ি এলে গাড়ির সামনে বিক্ষোভ করেন বাসিন্দারা। পানি সঙ্কট না গেলে ওয়াসা অফিস ঘেরাও করার ঘোষণাও দেন তারা।

এরপর ওয়াসার টেকনিশিয়ানরা এলে দিনভর দফায় দফায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে। বাড়তি টাকা দিয়ে পানির গাড়ি থেকে কিনে আপাতত প্রয়োজন মেটাতে বলছে ওয়াসা। কিন্তু এ সুযোগে এলাকাটিতে শুরু হয়েছে পানির গাড়ি নিয়ে বাণিজ্য। গাড়িতে করে পানি বাসাবাড়ির ট্যাংকিতে দিতে গিয়েও ৪০০ টাকার পানির জন্য ওয়াসার ড্রাইভাররা দাম হাঁকছেন ৭০০ টাকা।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে রিপ্রেজেন্টেটিভদের দখলে হাসপাতাল

বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন ধরেই চলছিল পানির অভাব। কিন্তু বুধবার মালিবাগ মোড়ে ওয়াসার কর্মীরা পানির লাইনে কাজ করার পর থেকে একেবারেই পানি আসা বন্ধ। এক্ষেত্রে কারসাজি হতে পারে বলেও অভিযোগ অনেকের।

ওয়াসা প্রতিদিনই বলছে, ২৪ ঘণ্টার মধ্যে সঙ্কট কেটে যাবে। কিন্তু সেই ২৪ ঘণ্টা ৪ দিনেও শেষ হয়নি। বরং সঙ্কট আরো প্রকট আকারে দেখা দিয়েছে। শনিবার বিক্ষোভের পর বিভিন্ন পাম্পে ওয়াসার কর্মচারীরা পর্যবেক্ষণে গেলেও সমাধানের কোনো নির্দিষ্ট সময় বলছেন না তারা।

সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের বাসিন্দারা জানান, স্বাধীনতার আগে থেকে এ পর্যন্ত এ এলাকায় কোনো দিনও এমন পানিশূন্য পরিস্থিতি তৈরি হয়নি। হাজার দুয়েকের বেশি বাসিন্দা থাকেন এ এলাকায়। তাদের অনেকেই পানির অভাবে রান্না করতে না পেরে দোকান থেকে খাবার কিনে খাচ্ছেন। পানির অভাবে শিশু ও বয়স্কদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই এলাকা ছেড়ে অন্য এলাকায় আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে থাকছেন। স্থানীয় মসজিদে নামাজের ওযু জন্যও পানির‌ অভাব দেখা দিয়েছে। পানি ছাড়া এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর পদক্ষেপের অনুরোধ তাদের।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…