গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

দেশীয় প্রযুক্তিতেই ডেমু সচলের নির্দেশ

Link Copied!

দেশীয় প্রযুক্তিতে চলবে রেলওয়ে ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমু ট্রেন। ২০ সেট ট্রেন পুরোপুরি সচল রাখতে রেলওয়ের রোলিং স্টক (মেকানিক্যাল) বিভাগ থেকে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। যারা ডেমু ট্রেনগুলো পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন জমা দেবে। আগামী ১-২ মাসের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।

রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশীয় প্রযুক্তিতেই সচল করা হবে সব কয়টি ডেমু। ডেমুগুলো সচল করতে কোনো অবস্থাতেই চীন কিংবা ভিনদেশি প্রকৌশলী অথবা প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়া লাগবে না। আমাদের রেলেই দক্ষ প্রকৌশলী ও জনবল রয়েছে। ইতোমধ্যে আমরা অচল ডেমু দেশীয় প্রযুক্তিতেই সচল করেছি। আরও ১৪টি ডেমু দেশীয় প্রযুক্তিতেই সচল করা হবে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয় এবং রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠপর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন- সুদানে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৫০

রেল মন্ত্রী বলেন, সচল ডেমু বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কারিগরদের উৎসাহ প্রদান করতে হবে। প্রায় ৬০০ কোটি টাকার ডেমু অচল পড়ে থাকতে পারে না। বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সব কয়টি ডেমু সচলের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটি ডেমুভিত্তিক কন্ডিশন রিপোর্ট তৈরি ও বিভিন্ন মেয়াদে মেরামতের জন্য পূণার্ঙ্গ প্রস্তাব উত্থাপন করবে।

সভায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ডেমু সচল করার ইতিবৃত্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর উল আলম চৌধুরী। কারিগরি দিক তুলে ধরে দেশীয় সাশ্রয়ী প্রযুক্তির বিষয়টি তুলে ধরেন প্রকৌশলী আসাদুজ্জামান। মন্ত্রী সব বিষয় অবগত হয়ে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সব ডেমু সচল করার নির্দেশনা দেন।

সভায় রেল সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ে মহাপরিচালক ডিএন মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, পূবাঞ্চল রেলের জিএম জাহাঙ্গীর হোসেন, পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…