গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাফুফেকে কোটি টাকা জরিমানা করলো ফিফা

Link Copied!

বাংলাদেশের সাবেক ফুটবল কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তিভঙ্গ করার দায়ে কোটি টাকা (৮৪ হাজার মার্কিন ডলার এবং লভ্যাংশ) জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এই জরিমানা করেছে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি ডে তার বেতন-ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফার নিকট আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে ফিফা কর্তৃক বাফুফেকে একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা প্রদানের কথা বলা হয়েছে। ফিফার জরিমানার বিষয়ে বাফুফের লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। আপিল প্রক্রিয়া থেকে শুরু সকল পদক্ষেপ তারাই নেবে।’

আরও পড়ুন- ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যানঃ কাদের

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে’কে গেল বছরের অক্টোবরে হঠাৎ করে বরখাস্ত করে বাফুফে। তবে তার চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের আগস্ট পর্যন্ত। নিয়ম অনুযায়ী তিনি আগস্ট পর্যন্ত বেতন-ভাতা প্রাপ্ত হবেন। সেটা আদায়ের লক্ষ্যে বিষয়টি নিয়ে জেমি ফিফার দ্বারস্থ হন। ফিফা বিষয়টি আমলে নেয়। এটা নিয়ে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত চলে আইনি লড়াই।

দুই পক্ষের শুনানি শেষে বুধবার বাফুফেকে লাভসহ ৮৪ হাজার মার্কিন ডলার জরিমানা করে ফিফা। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৮৮ লাখ ৯০ হাজার। এর সঙ্গে যুক্ত হবে লাভ। সব মিলিয়ে জরিমানার পরিমাণ কোটি টাকার ওপরে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…