সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও পড়ুন- পদদলনে ১৩৩ প্রাণহানিঃ সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
তবে এই কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না বলেও জানান বিএনপি এই সিনিয়র নেতা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


