গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সাবেক ইউপি চেয়ারম্যান এক ভোটও পাননি.!

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য (মহিলা সংরক্ষন) পদে মাহেনারা পারভিন একটি ভোটও পাননি। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে।

রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মাহেনারা পারভিন টেলিফোন প্রতীক নিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাহেনারা পারভিন রামগঞ্জ উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা ও লামচর ইউপির সাবেক চেয়ারম্যান । ইউপি চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেলেও নির্বাচনে প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছিলেন। তবে, তার এক স্বজন জানান, তিনি দলীয় নেতাদের সহযোগিতা না পেয়ে এই জেলা পরিষদ নির্বাচনে প্রত্যাহার করেননি ও প্রচার-প্রচারনা করেননি। তার স্বামী মরহুম মোহাম্মদ উল্যা পাটোয়ারী করোনার সময় মারা যাওয়ায় উপ-নির্বাচনে মাহেনারা বেগম ওই ইউনিয়নের চেয়ারম্যান হোন ।

জানা গেছে, লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে রায়পুর ও রামগঞ্জ উপজেলা থেকে পাঁচজন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটার ছিলেন ১৪৭ জন। ১৪৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে দোয়াত কলম প্রতীকে তাহমিনা আক্তার পেয়েছেন ৮৩ ভোট ও ফুটবল প্রতীকের মমতাজ বেগম পেয়েছেন ৪৪ ভোট। বাকি দুইজন ১৩ ও ৬ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেলিফোন প্রতীকের রামগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভিন এক ভোটও পাননি।

তবে এ ব্যাপারে মাহেনারা পারভিন বক্তব্য নিতে তার মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

রায়পুর উপজেলা নির্বাচন অফিসার ফয়সাল হোসেন জানান, সদস্য (মহিলা) পদে টেলিফোন প্রতীকের মাহেনারা পারভিন রায়পুর ও রামগঞ্জে একটি ভোটও পাননি। বাকি দুই প্রার্থী ১৩ ও ৬ ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থী ৮৩ ভোট পেয়েছেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…