উৎসবমূখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা পরিষদের ভোট গ্রহন চলছে শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে সকাল ৯টা শুরু হওয়া ভোট গ্রহণ চলবে একটানা দুপুর ২টা প্রর্যন্ত।
জেলার ৫টি উপজেলার ৬টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৮২০ জন।
মোট ১২টি বুথে ভোট গ্রহন কাজে নিয়োজিত আছেন ২৪ জন পুলিং অফিসার।
এবারের জেলা পরিষদ নির্বাচনে ৫টি পুরুষ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৬ জন এবং ২টি মহিলা ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১০ জন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে ভোট গ্রহণ অনুষ্ঠান।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে পুনরায় শাহজাহান কামালকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। এবার শুধুই সদস্য প্রার্থীদের নিয়ে নির্বাচন করা হচ্ছে। এনিয়ে প্রশাসনের-সকল দিক থেকে প্রস্তুত রযেছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


