গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন, প্রধান পরিকল্পনাকারী গ্রেপ্তার

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ইয়াসিন খানকে (৩৫) ঢাকার লালবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াসিন তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের মৃত হাফেজ খানের ছেলে।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

পুলিশ সুপার জানান, গত ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার তুষখালী ইউনিয়নের গুদিঘাটা মাঝেরপোল এলাকায় জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তারকৃত ইয়াসিন খান। ঘটনার দিন রাতে আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। তার পরদিন প্রধান আসামি নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন- নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ

গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর রাতে ঢাকার লালবাগ থানা পুলিশের সহযোগিতায় লালবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মোঃ ইব্রাহিম, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ নুরুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…