গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

দ্বিতীয় ওভারেই ফিরলেন মিরাজ

জে এম আলী নয়ন
October 9, 2022 12:35 pm
Link Copied!

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানকে ১৬৭ রানে আটকে দিতে পারলেও ২১ রানে হারে নুরুল হাসান সোহানের দল। ম্যাচের পর সোহানের কণ্ঠে ঝরে হতাশা। তার কথায় ফুটে ওঠে এখনও অনেক জায়গায় ঘাটতির বিষয়টি। বারবারই বলেন উন্নতি করার তাড়নার কথা।

ক্রাইস্টচার্চে রোববার (৯ অক্টোবর) সেই ঘাটতিগুলো পূরণের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এবার দলের নেতৃত্বে সাকিব আল হাসান।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেই একই ব্যর্থতার পুনরাবৃত্তি। ওপেনিং জুটি থেকে এবার এলো মাত্র ৫ রান। ২য় ওভারের ৪র্থ বলেই ওপেনার মিরাজকে সাজঘরে ফেরালেন পেসার টিম সাউদি।

আরও পড়ুন- ত্রিবার্ষিক সম্মেলনে কে হচ্ছে মদন উপজেলার নৌকার মাঝি?

নিজের প্রথম ওভারেই সফলতা দেখলেন সাউদি। লফটেড শট খেলতে গিয়ে মিলনের হাতে ধরা পড়লেন মিরাজ। ৫ বলে ৫ রান করলেন এ স্পিন-অলরাউন্ডার। মিরাজের পর ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গী হয়ে নেমেছেন লিটন দাস।

সাব্বিরের বদলে একাদশে সুযোগ পেয়ে খুব ভালোভাবে না হলেও মোটামুটি ভাল শুরু করেছেন শান্ত। ২০ বলে ২১ রান করেছেন ইতোমধ্যে।

খেলার এ পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৩০ রান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…