গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ফিরে না আসার আশঙ্কায় বাংলাদেশের ৭ দাবাড়ুকে ভিসা দেয়নি ইতালি

Link Copied!

ইতালির সার্দিনিয়া শহরে আগামী ১১ থেকে ২৩ অক্টোবর শুরু হওয়ার কথা বিশ্ব জুনিয়র দাবা। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইতালি দূতাবাসে ভিসার আবেদন করেন বাংলাদেশের ৭ দাবাড়ু। কিন্তু দেশটিতে গিয়ে আর ফিরে না আসার আশঙ্কায় কাউকেই ভিসা দেয়নি ইতালি।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য ও টিম লিডার মাহমুদা চৌধুরী মলি।

তিনি বলেছেন, ‘দুজন ছেলে ও পাঁচজন মেয়ে দাবাড়ুর জন্য বাংলাদেশ থেকে ভিসার আবেদন করা হয়েছিল। দূতাবাসে আমরা সব কাগজপত্র জমা দিয়েছিলাম। বিস্তারিত জানিয়ে বিশ্ব দাবা সংস্থা ফিদে থেকে চিঠিও দেওয়া হয় দূতাবাসে। সেই চিঠির কোনো গুরুত্বই তারা দেয়নি।’

ভিসা না পাওয়া প্রসঙ্গে গত বুধবার ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন তিনি। তাতেও কোনো কাজ হয়নি।

আরও পড়ুন- শান্তির নোবেল গেল ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায়

মাহমুদা চৌধুরী মলি বলেন, “রাষ্ট্রদূত আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলতে চাননি। শুধু বলেছেন, ‘বাংলাদেশিরা ইতালিতে গেলে আর ফিরে আসে না। আর তাদের বয়স কম। সেখানে থেকে যাওয়ার আশঙ্কা আছে। তাই ভিসা দেওয়া হয়নি।” ‘আমি রাষ্ট্রদূতকে বলেছি, ভিসা না দিলে কেন তারা টুর্নামেন্ট আয়োজন করেছেন? কিন্তু তিনি কোনো কথাই শুনতে চাইলেন না’- যোগ করেন তিনি।

এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে টিম লিডার বলেন, ‘এর আগে আমরা ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশে দল নিয়ে গিয়েছি। কোথাও কোনো সমস্যা হয়নি। বরং সবক্ষেত্রে সম্মানের সঙ্গে দ্রুত ভিসা পেয়েছি। ’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন