গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নারীরা কোন রঙের পোশাক পরলে পুরুষরা বেশি আকর্ষিত হয়

Link Copied!

ঢাকা : 

নারীরা যখন লাল রঙের পোশাক পরেন তখন পুরুষরা ওই নারীদের প্রতি আরো আকর্ষণ বোধ করেন।

হ্যাঁ সত্যিই তাই, ইউনিভার্সিটি অব রচেস্টারের দু’জন মনোবিজ্ঞানীর এক যুগান্তকারী গবেষণায় দাবি করেন, পুরুষরা লাল রঙের পোশাকে কোনো নারীকে দেখলেই আকর্ষণ বোধ করেন।

শুধু লাল রঙের পোশাকই নয় বরং লাল লিপস্টিক, অন্তর্বাসে নারীকে দেখলেও পুরুষরা আকর্ষিত হন। গবেষক অ্যান্ড্রু এলিয়ট ও ড্যানিয়েলা নিয়েস্তা লাল বা সাদা ব্যাকগ্রাউন্ড ও বিভিন্ন রঙের পোশাকে নারীদের ছবি দেখিয়ে এক সমীক্ষা করেন।

নারীকে কোন রঙে দেখলে পুরুষরা আকর্ষণ বোধ করেন, এ বিষয় জানার জন্যই গবেষকরা ৫টি পরীক্ষা করেন। যার ফলাফল একই ছিল, পুরুষরা লাল রঙের পোশাকে নারীদের আরো আকর্ষণীয় ও পছন্দসই হিসেবে বেছে নিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, পুরুষরা লাল পোশাক পরা নারীদের প্রতি আরো বেশি যৌন আকৃষ্ট হন। ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট সোনেকা গুয়াদারার মতে, লাল রং পরলে আত্মবিশ্বাস বাড়ায় ও শক্তিকে বোঝায়।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কালার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক লেসলি হ্যারিংটনও একমত। তিনি হাফপোস্টকে জানান, লালের প্রতি মানুষের আকর্ষণবোধ বেশি। আর এ কারণেই রংটি যৌনতা বাড়ায়। লেসলি লালকে শক্তির রং হিসেবেও বর্ণনা করেছেন।

সোসাইটি ফর পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজির গবেষণা প্রমাণ করেছে যে, আত্মবিশ্বাস একটি সম্ভাব্য সঙ্গীর মধ্যে একটি অত্যন্ত আকর্ষণীয় বৈশিষ্ট্য। লাল রং আকর্ষণীয় করে তোলার পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাসও বাড়ায়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…