গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯ দোকান ভষ্মীভূত

Link Copied!

রোববার (২ অক্টোবর) ভোরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯ টি দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার উর্ধে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী বাবুল হালদার শীর্ষ সংবাদকে জানান, ভোর ৫টার দিকে আটঘর কুড়িয়ানা বাজারের সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ১৯টি দোকান পুড়ে ছাই হয়। এ সময় স্থানীয়রা নেছারাবাদ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাজারের ১৯টি দোকান পুড়ে যায়।

আরও পড়ুন- “শীর্ষ সংবাদে” খবর প্রকাশে ফরিদপুরের সেই ব্রীজের মেরামত কাজ শুরু

নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুস সালাম শীর্ষ সংবাদকে জানান, রোববার সকালে কুড়িয়ানা বাজারের পশ্চিম পাশের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস ছুটে এসে প্রায় দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত শেষের আগে কিছু বলতে চাননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

স্বরুপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হাসান শীর্ষ সংবাদকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…