গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

থাইল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু বাংলাদেশের

Link Copied!

টস নামের ভাগ্যটা বাংলাদেশকে সঙ্গ না দিলেও থাল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগেই জানিয়েছিলেন, ‘ভালো খেলা’র দিন শেষ, বাংলাদেশ এখন থেকে নামবে জেতার জন্য। মাঠের পারফর্ম্যান্সে যেন তার প্রমাণই দিল বাংলাদেশ। থাইল্যান্ডকে ৮২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল এক জয়। তাতে নারী এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবেই শুরু হলো স্বাগতিকদের।

আজ শনিবার (০১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশ অধিনায়ক নিগারকে। টস জিতে থাইল্যান্ড নেয় ব্যাট করার সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্তটাকে মোটেও ‘ভালো’ মনে হতে দেননি বাংলাদেশের বোলাররা। থাই মেয়েদের তারা গুঁড়িয়ে দিয়েছেন ৮২ রানেই।

থাইল্যান্ড অবশ্য শুরুটা করেছিল বেশ দেখে শুনে। তবে বাংলাদেশি বোলাররা একটু পরই চড়াও হন তাদের ওপর। পঞ্চম ওভারে প্রথম উইকেট খোয়ায় থাইরা। পাওয়ারপ্লের শেষ ওভারে আরও একটা। এরপর পান্নিতা মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে খানিকটা অস্বস্তিতে রেখেছিলেন।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে মধ্য রাতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

তবে দলীয় ৫৪ রানে তিনি ফেরার পরই ভেঙে পড়ে থাইল্যান্ডের ইনিংস। ৩ ওভারের ব্যবধানে ৫৪-২ থেকে ৬১-৭ হয়ে যায় থাইদের স্কোরকার্ড। এরপরও যে থাইদের ইনিংসটা ২০ ওভার পর্যন্ত গিয়েছে, তার কৃতিত্বটা পুরো সরনারিন তিপোচ আর রোসেনান কানোহের। দুজনের ১১ ও ১০ রানের দুই ইনিংসে শেষমেশ স্কোরটা ৮২ পর্যন্ত নিয়ে যায় থাইল্যান্ড। রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদা ও সোহেলী।

ব্যাট হাতে শেষ কিছুদিন সময়টা বেশ ভালো কাটছে বাংলাদেশের ওপেনার ফারজানা হকের। বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালেও পেয়েছিলেন দারুণ এক ফিফটি। সে ফর্মটা এশিয়া কাপেও টেনে এনেছেন তিনি। সঙ্গে পেয়েছেন ওপেনার শামিমা সুলতানাকেও। তার ব্যাটও হাসল আজ। মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে দুজন শুরু থেকেই চড়াও হয়েছিলেন থাই বোলারদের ওপর। তাতে ১০ উইকেটের জয়টাই প্রাপ্য বলে মনে হচ্ছিল স্বাগতিকদের।

তবে জয় থেকে বাংলাদেশ যখন হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে, তখনই বিদায় নেন শামিমা। থিপাচা পুথাওংয়ের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। ফেরেন ৩০ বলে ৪৯ রান করে। বাকি পথটা অবশ্য বাংলাদেশ পাড়ি দিয়েছে নির্বিঘ্নেই। ১১.৪ ওভারেই পেরিয়ে গেছে থাইদের দেওয়া ৮৩ রানের লক্ষ্য। এসেছে ৯ উইকেটের বড় জয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…