গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন বন্ধ আমদানি রপ্তানি কার্যক্রম

Link Copied!

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন দিনাজপুরের হিলি স্থলবদর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপাস্ট দিয়ে পাসপার্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসােসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হােসেন চলন্ত জানান, হিদু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১ (অক্টোবর) থেকে ৬ (অক্টােবর) ছয়দিন ভারতীয় হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখবে সে দেশের ব্যবসায়ীরা। ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টােবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে মােট ৮ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৮ অক্টােবর শনিবার থেকে পুরুনায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন- কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৯

হিলি পানামা র্পোট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা ও সাপ্তাহিক ছুটির কারনে হিলি বন্দর অভ্যন্তরের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী(৮ অক্টোবর) শনিবার থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ – ভারত দুদেশের মধ্যে পাসপার্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…