গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হেফাজত নেতা মামুনুল হকের মুক্তি দাবি

Link Copied!

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের স্মরণসভায় তার ছেলে মাওলানা মামুনুল হকের মুক্তি চেয়েছেন আলেমরা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে কাজি বশির উদ্দিন মিলনায়তনে ‘শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি করা হয়। সভার আয়োজন করে শাইখুল হাদীস পরিষদ।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, ‘শাইখুল হাদিস বলতে বাংলাদেশে একমাত্র শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককেই বোঝায়। তার জীবনের খেদমতের জন্য যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। বর্তমান পরিস্থিতিতে তার মতো মানুষের প্রয়োজন হচ্ছে। আমরা যদি এক হতে পারি তাহলে কোনো বাধাই আমাদের বাধা হতে পারে না। আসুন আমরা এক হই।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহির সেক্রেটারি হযরত মাওলানা মুহিব্বুল্লাহ বলেন, আমি আজ কিছু কথা ইঙ্গিতে বলতে চাই। আপনারা যারা বুদ্ধিমান আছেন তারা বুঝবেন। শাইখুল হাদীসের ওপর যে ঝড় এসেছে তা উপেক্ষা করে শাইখুল হাদীস এখন অনেক শক্ত অবস্থানে আছে। শাইখুল হাদীস কখনও কোনো অন্যায়ের সাথে আপস করেননি। আমরা যারা তার অনুসারী আছি আমরাও তা করব না।

আরও পড়ুন- কখন আসছে বৈশ্বিক মন্দা?

ইসলামী বক্তা আবুল হাসানাত বলেন, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক যেমন বারবার কারাবরণ করেছেন, তেমনি মামুনুল হককেও বার বার কারাগারে যেতে হচ্ছে। অন্তরে কষ্ট নিয়ে আমরা দিনাতিপাত করছি। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সরকার যেন দ্রুত মামুনুল হককে মুক্তি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ নাহিদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন মাওলানা তাফাজুল হক আজিজ।

আলোচনায় অংশ নেন- হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (প্রতিনিধির মাধ্যমে বক্তব্য), বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া, জমিয়তে উলামা ইসলামের সভাপতি জিয়া উদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব, ড. আহমদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমীর আতাউল্লাহ হাফেজ্জী, মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান প্রমুখ

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…