গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গলাচিপায় শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আনন্দ র‍্যালি

Link Copied!

পটুয়াখালীর গলাচিপায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএম শাহজাদা।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ : খাবার বিতরণ

এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সমাপাদক মুঃ শাহীন, কেন্দ্রীয় আঃ লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু’সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে এসএম শাহজাদা (এমপি) এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…