গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কর্মসূচি

শীর্ষ সংবাদঃ
September 27, 2022 7:23 pm
Link Copied!

আগামীকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা’র শুভ জন্মদিন।

বরাবরের মতো এবারও জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরান, দোয়া মাহফিল, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে আলোচনা, উৎসব র‌্যালী, শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন- বিশ্ব সংকটেও শেখ হাসিনা দেশকে দারুণভাবে সামলে নিয়েছেন

বিকেল ৩টায় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সারাদেশের শাখাসমূহে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

অনুষ্ঠানসূচি :

সকাল ১০টায়: সমার্ধি সৌধ কমপ্লেক্স মসজিদে- খতমে কোরআন ও দোয়া মাহফিল।
দুপুর ১২টায়: চিত্রাংকন প্রতিযোগিতা-ক গ্রুপ- ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণী- ‘মনের মতো আঁকো’।
খ গ্রুপ-৪র্থ থেকে ৭ম শ্রেণী- ‘শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ’।
গ গ্রুপ- ৮ম থেকে ১০ম শ্রেণী- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি’।
বেলা- ১টায়- : শিশুদের উৎস র‌্যালী।
বিকেল ৩টায় : আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।- বিশেষ বিজ্ঞপ্তি

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…