গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ভাম্যমান আদালতে জরিমানা

Link Copied!

দিনাজপুরের হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে বিভিন্ন হোটেল-রেস্তরায় ভাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ নুর- এ আলম।

এসময় ৪ টি রেস্তোরায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার হিলি বাজার ও চারমাথায় এসব জরিমানা করেন তিনি।

আরও পড়ুন- উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এতে বাজারের বাবা হোটেলে ২ হাজার টাকা,রুবেল হোটেলে ৩ হাজার টাকা, চারমাথা লিজামনি হোটেলে ২০ হাজার টাকা ও আল মদিনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ নুর- এ আলম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে ৪টি হোটেল ও রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আরও ২টি রেস্টুরেন্টকে মৌখিক ভাবে সতর্ক করা হয়।

ভোক্তাদের স্বস্থ্য সম্মত খাবার নিশ্চিতে হোটেল-রেস্তরা গুলোয় আমাদের এই রকম অভিযান অব্যহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ