গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আফিফ-মিরাজ নৈপুণ্য, তবুও টাইগারদের কষ্টের জয়!

Link Copied!

টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে আফিফ হাসান ধ্রুব ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৮১ রানের জুটিতে বাংলাদেশকে ১৫৮ রানের পুঁজি এনে দিয়েছিলেন। ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি সংযুক্ত আরব আমিরাতের টপ অর্ডার।

তবে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে তারা খানিকটা ব্যাকফুটে চলে যায় দলটি। তবে লোয়ার অর্ডারের ছোট ছোট ক্যামিওতে জয়ের খুব কাছেই চলে গিয়েছিল মরুর দেশটি।

শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

আরও পড়ুন- ইডেনের রিভা-রাজিয়া ক্যাম্পাস ছাড়ার পর আনন্দ মিছিল

খেলার শেষ ওভারে দরকার ছিল ১১ রান, দ্বিতীয় বলে সহজ ক্যাচ ফেলে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরের বলে আয়ান খান ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলে ফেরেন। তার পরের বলে জুনাইদ সিদ্দিকও সাজঘেরে।

১৫৮ রানের টার্গেটে ২ বল বাকি থাকতেই ১৫১ রানে থামে আমিরাত।

বাংলাদেশের হয়ে ব্যাটে আফিফ করেছেন সর্বোচ্চ ৭৭ (৫৫) রান আর মিরাজ বল হাতে ৩ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বোলদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন সাইফউদ্দিন, চার ওভারে ৪০ রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…